পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর ফল ভয়াবহ। মঙ্গলবার সকালে দিল্লির বাতাস এতটাই দূষিত হয়ে ওঠে যে কয়েক মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে না কিছুই। শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে রাজধানীর বাসিন্দাদের জন্য। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুগুণমান সূচক পৌঁছেছে ১১২১-এ, যা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, দিল্লির আইকিউএয়ার ছিল ৩৫১ , যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। দুই সংস্থার তথ্যের পার্থক্য থাকলেও দুটিই উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, পার্টিকুলেট ম্যাটার, ওজোন, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডসহ আটটি দূষণকারী পদার্থই এই বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী। শুধু দিল্লি নয়, মুম্বই পঞ্চম এবং কলকাতা অষ্টম স্থানে রয়েছে দূষণের দিক থেকে। বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের পরামর্শদাতা মোহন জর্জ ব্যাখ্যা করেছেন, “একিউআই হল বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি একটি গণনা সূচক। এটি সাধারণ মানুষের বায়ুর গুণমান সম্পর্কে বোঝার জন্য।” আইকিউএয়ারের সাম্প্রতিক তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে কলকাতা এবং পঞ্চম স্থানে ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। দূষিত বাতাস থেকে স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক অসুখের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই।দীপাবলির রাতে বাজির দৌরাত্ম্যে বিষ হল দিল্লির বাতাস, বিশ্বে দূষিত শহরের শীর্ষে ভারতীয় রাজধানী
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৪:৩১
আরও খবর
ইরানের স্কুলে বিষপ্রয়োগ করেছে ‘বিদেশি শত্রুরা’
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
নিট ইউজি-র রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি
ভারত সর্বদা শান্তির পক্ষধর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন কূটনৈতিক পথেই সম্ভব: জয়শঙ্কর
ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে আবার শীর্ষ আদালতে মামলা
ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে আবার শীর্ষ আদালতে মামলা
এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি, মুলতুবি প্রস্তাবের নোটিস দিল তৃণমূল
এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি, মুলতুবি প্রস্তাবের নোটিস দিল তৃণমূল
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
দিল্লিতে ৭২ কিমির দেশের প্রথম রিং মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী
বিহার ও বাংলা কেটে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা, বিতর্কে অমিত শাহের সফর
বিহার ও বাংলা কেটে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জল্পনা, বিতর্কে অমিত শাহের সফর
কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন
কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর