২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের স্কুলে বিষপ্রয়োগ করেছে ‘বিদেশি শত্রুরা’   

পুবের কলম,ওয়েবডেস্ক: ইরানের গোয়েন্দামন্ত্রক জানিয়েছে, বিদেশি শত্রুরাই ইরানের স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে দেশে সরকার-বিরোধী বিক্ষোভ সৃষ্টির প্রচেষ্টা করছে। সরকারকে বিপদে ফেলতে পশ্চিমারা এই ইন্ধন যোগাচ্ছে।

তবে সরকারের দাবি, শত্রুদের বিষক্রিয়া স্কুল শিক্ষার্থীদের তেমন ক্ষতি করতে পারেনি। ইরানের মিডিয়া রিপোর্ট করেছিল, গত তিন মাসে সারা দেশের ১০ প্রদেশের অন্তত ৫৮টি স্কুলে কয়েকশ স্কুলছাত্রীকে বিষ  প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

তেহরানের অন্তত তিনটি স্কুলে শিক্ষার্থীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়।  ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি বলেছেন, ‘স্কুলে ছাত্রদের বারবার বিষ প্রয়োগের ঘটনা প্রমাণ করেছে, কিছু লোক চায় সমস্ত স্কুল বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক।’

আরও পড়ুন: সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের

পার্লামেন্টারি হেলথ কমিশনের সদস্য সামেহ নাজাফাবাদি দিদেবান বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল।’ ইরান সরকারের দাবি, দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টার ক্ষেত্রে বিদেশি শত্রুদের ভূমিকা অনস্বীকার্য।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আর একথা সকলেরই জানা যে, পশ্চিমা ব্যক্তি, গোষ্ঠী এবং মিডিয়ায় ইরান সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। বিদেশি রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। পদক্ষেপ হিসাবে বিক্ষোভে উসকানিদাতাদের বিচারের আওতায় আনার কথা জানিয়েছে ইরান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের স্কুলে বিষপ্রয়োগ করেছে ‘বিদেশি শত্রুরা’   

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার