পুবের কলম,ওয়েবডেস্ক: ফের আগুন লাগাল বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী ঢাকার বঙ্গবাজারে। মঙ্গলবার সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই দমকলের ৫০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন:
বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় পুড়ে ছাই হয়ে যায় ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারের ৫ হাজার দোকান। কয়েকঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা দমকল বাহিনীর। জল সংকটের জেরে কাজে সমস্যা হচ্ছে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে নেমেছে বাংলাদেশের সেনাবাহিনী।
আরও পড়ুন:
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার এলাকায় আচমকা আগুন লাগে।
এলাকায় দোকানপাট ছিল। সহজেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন পাঠায় দমকল। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দমকলের তরফে জানানো হয়, বঙ্গবাজার এলাকায় মোট ৫০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর মেলেনি।