পুবের কলম,ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল যুগ। বর্তমান সময়ে কমবেশি প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকে। আর স্মার্টফোন মানে নিত্যরকম অ্যাপ। নিত্যপ্রয়োজনে বা নানা সুবিধার্থে আমরা ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি।
আর অনেক সময় দেখা গেছে অ্যাপের সঠিক ব্যবহার না জেনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে কোন অ্যাপটা ঠিক অর্থাৎ কোন অ্যাপের দ্বারা আপনি জালিয়াতির শিকার হচ্ছেন না, তা কি আপনি জানেন? এবার সেই পরামর্শ দিল আরবিআই। আপনি কি ট্রেডিং করতে ভালোবাসেন ? তাহলে আপনার জন্য রয়েছে সতর্কবার্তা। খোদ আরবিআই সেই সতর্কবার্তা দিয়েছে।আরও পড়ুন:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, এমন অনেক অ্যাপ রয়েছে যা ফরেক্স দ্বারা অনুমোদিত নয়। যার দ্বারা মানুষ খুব সহজেই জালিয়াতির শিকার হচ্ছেন। তাই আরবিআই এই ধরনের অ্যাপ্লিকেশন গুলি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার সর্তকতা জারি করেছে । এরই মধ্যে আরবিআই, অলিম্প ট্রেড নামের অ্যাপটি নিয়ে সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, আরবিআই এর দ্বারা জানানো হয়েছে অননুমোদিত ট্রেডিং অ্যাপ্লিকেশনগুলি এমন অ্যাপ্লিকেশন যা কোনও আর্থিক নিয়ন্ত্রক দ্বারা অনুমোদিত নয়। এই অ্যাপ্লিকেশনগুলি প্রায়শই স্ক্যাম বা জালিয়াতির জন্য ব্যবহৃত হয়।
আরও পড়ুন:
আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তবে আপনি যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিনিয়োগ করেছেন তা ব্যবহার করা নিরাপদ কিনা তা যাচাই করে দেখুন। এর পরেও যদি আপনি এমন কোনও অ্যাপ ব্যবহার করেন, তবে আরবিআই তার দায় নেবে না।
আরবিআই-এর মতে, একটি ট্রেডিং অ্যাপ ব্যবহার করার আগে এবং বিনিয়োগ করার আগে, বাজার সম্পর্কে যতটা সম্ভব জানুন। শুধুমাত্র সেইসব ট্রেডিং অ্যাপ ব্যবহার করুন যেগুলো ফরেক্স দ্বারা অনুমোদিত হয়েছে। আপনার অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড এবং দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ ব্যবহার করুন যাতে আপনার টাকা সুরক্ষিত থাকে।