পুবের কলম,ওয়েবডেস্ক: মহড়া চলাকালীন ভেঙে পড়ল ‘ইউএভি-তাপস’ নামক এক ড্রোন। কর্নাটকের এক কৃষিক্ষেতে সেটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ড্রোনটি ফাঁকা মাঠে ভেঙে পড়ায় হতাহতের কোনও খবর নেই। তবে গ্রামের মধ্যে বিশালাকার এই বিমানটি ভেঙে পড়লে কী হতে পারত, তা ভেবেই আঁতকে উঠছেন গ্রামবাসীরা। জানা গেছে, এটি ছিল একটি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি)।
অর্থাৎ এতে কোনো পাইলট বা ব্যক্তি বসে ছিলেন না। ট্রায়ালের সময়ই যান্ত্রিক গোলযোগের জেরে তা ভেঙে পড়ছে বলে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিআরডিও-র তৈরি করা তাপস ড্রোনের ট্রায়াল চলছিল কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। তখন এটি ভেঙে পড়েছে। ইউএভি ভেঙে পড়ার বিষয়টি সংস্থার তরফে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকে জানানো হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1693150035771564247?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1693150035771564247%7Ctwgr%5Effc7e448d1ee4db6e5ce1531100f7155f45c1f75%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fnation%2F2023%2Faug%2F20%2Fdrdos-unmannedaerial-vehicle-crashes-during-trial-in-karnatakas-chitradurga-2607120.html