১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বন্দরে ডুবল পণ্যবাহী জাহাজ

ছবি খালিদুর রহিম

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ডুবল পণ্যবাহী জাহাজ।  বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে। বন্দর সূত্রে জানা গিয়েছে– এদিন সকাল ৯ টায় ৫ নম্বর লটে লোডিংয়ের কাজ সম্পন্ন হয়। জাহাজটিতে ছিল  ১৬৫টি কন্টেইনার। যার মোট ওজন ছিল ৩ হাজার ৮৯ মেট্রিকটন। লোডিং হওয়ার পর জাহাজ শুক্রবার কলকাতা থেকে বাংলাদেশের চট্টোগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন  লোডিং হওয়ার পর বেলা ১১টা নাগাদ জাহাজটি ডুবে যায়। ডুবতে মোট সময় লাগে ১৫ মিনিট।

এদিন জাহাজটি ডুবে গেলেও কন্টেইনারগুলি জলের মধ্যে ভাসতে থাকে। সেগুলিকে দ্রুত দড়ি দিয়ে উদ্ধার করার কাজ শুরু হয়। তবে এই ঘটনায় কারও’র প্রাণহানি হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে– ওভারলোডিং হয়ে যাওয়ার ফলেই এই বিপত্তি। লট মেরামতির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Breaking: হাওড়ার গড়চুমুকে নদীর চরে আটকে গেল পণ্যবাহী জাহাজ, চলছে উদ্ধারে চেষ্টা

আরও পড়ুন: গঙ্গাসাগরে ডুবে গেলে এবার উদ্ধার কাজে দেখা যাবে প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর লিলি ও রোমিও কে

আরও পড়ুন: প্রায় ৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বন্দরে ডুবল পণ্যবাহী জাহাজ

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার