পুবের কলম,ওয়েবডেস্ক: কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া। পড়াশোনার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে খবর। তার জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছে ওই পড়ুয়া।

জানা গেছে, বাল্মীকি জনগিড় বিহারের বাসিন্দা ওই পড়ুয়া।
বয়স ১৮। গত বছর থেকে কোটার মহাবীর নগর এলাকায় একটি হস্টেলে থাকতেন। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী তিনি। আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যেই প্রস্তুতি নিচ্ছিলেন।
মঙ্গলবার রাতে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

চলতি বছরে কোটায় এই নিয়ে ২২তম পড়ুয়ার আত্মহননের খবর মিলেছে। প্রাথমিক অনুমান, প্রস্তুতি চলাকালীন অস্বাভাবিক চাপের জেরেই এহেন কাণ্ড ঘটাচ্ছে পড়ুয়ারা। এর জেরে পড়ুয়াদের  কাউন্সিলিংয়ের পাশাপাশি, একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার।