০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় মোচার প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা

পুবের কলম, ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মোচার  দাপটে উত্তাল দিঘা সমুদ্র। সমুদ্রনগরীতে সতর্ক প্রশাসন। শনিবার সকালের দিকে সমুদ্র স্নানে বাধা না দিলেও বেলা বাড়তেই পর্যটকদের স্নানে নামতে বাধা দেন প্রশাসনের কর্মীরা। যার জেরে দিঘা বেড়াতে গিয়ে শনিবার বেশ খানিকটা হতাশ হতে হয়েছিল পর্যটকদের।

শনিবারের পর রবিবার সকাল থেকেও ঘন মেঘে ঢাকা দিঘার আকাশ। সঙ্গে ছিল হালকা-পশলা বৃষ্টি। ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। আগেই এনডিআরএফ-এর প্রতিনিধিরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করার কাজ শুরু করেছিলেন। তবে তা সত্ত্বেও বেশ কিছু পর্যটককে রবিবার সকালের দিকেও সমুদ্র স্নানে নামতে দেখা যায়। তারপর দিঘায় সমুদ্র স্নানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

শুধু দিঘাতেই নয়, দিঘার পার্শ্ববর্তী মন্দারমনি, তাজপুর… সমস্ত সৈকত পর্যটন কেন্দ্রগুলির জন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোচার তাণ্ডবে মৃত্যুর সংখ্যা আড়াল করার অভিযোগ মায়ানমার সরকারে বিরুদ্ধে, উত্তপ্ত গোটা দেশ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় মোচার প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার