মোল্লা জসিমউদ্দিন: চলতি সপ্তাহে সিটি সেশন কোর্টের ইডি এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালি কান্ডে আলোচিত শেখ শাহজাহান। ঠিক এইরকম পরিস্থিতিতে শাহজাহান কে নিয়ে একমত হলো কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি এবং রাজ্য সরকার? তবে তা দ্রুত শুনানির জন্য! হাইকোর্টে ইডির দাবি , -' অন্তরালে থেকেই পেপারওয়ার্ক করে যাচ্ছেন শাহজাহান'। তাই দ্রুত শাহজাহান মামলার শুনানির আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে একসঙ্গেই আবেদন জানিয়েছে ইডি ও রাজ্য সরকার।বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ইডির আইনজীবী জানান , -' মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তদন্ত প্রক্রিয়াও থেমে রয়েছে। এরফলে অভিযুক্ত আড়ালে থেকেই তার কাজ চালিয়ে যাচ্ছে'।
দ্রুত মামলার নিষ্পত্তি করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন আইনজীবী । রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন।এদিন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -'আগামী সোমবার একযোগে দুটি মামলার শুনানি হবে'। গত সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছিল ইডি। কিন্তু, সোমবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেখ শাহজাহান উপস্থিত হননি ইডি দফতরে। প্রতিনিধি মারফত কোনও বার্তাও পাঠাননি। এর মধ্যে সিটি সেশন কোর্টের ইডি এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন করেন আইনজীবী জাকির হোসেন। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে হলফনামায় সই করে দেন অন্তরালে থাকা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে কেন সমন পাঠানো হয়েছে? তা তথ্য প্রমাণ সহ ব্যাখ্যা দেওয়ার জন্য ওইদিন আদালতে কিছুটা সময় চেয়ে নেন ইডির আইনজীবী। ইডি বক্তব্য শোনার পর আদালত এই মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দেয়। ইডি জানায়, -'যেহেতু শেখ শাহজাহানের জামিনের আবেদন সোমবার দাখিল হয়েছে, তাই এই ব্যাপারে প্রস্তুত ছিলেন না তাঁরা। সেই কারণেই সময় চেয়ে নেওয়া হয়'। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরার সূত্র ধরে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় একাংশ এলাকাবাসী । একাধিক ইডি অফিসার আহত হন, মাথা ফাটে অনেকের। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পরেও গত ২৪ তারিখ ফের পলাতক শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যান ইডি আধিকারিকরা। সেরকম কোনও বড় নথি না পেয়ে শাহজাহানের বাড়ির সামনে সমনের নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন তাঁরা।এরপর সিটি সেশন কোর্টের ইডি এজলাসে আগাম জামিনের আবেদন জানান শেখ শাহজাহান। এরেই মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শাহজাহান কান্ডে দ্রুত শুনানি চেয়ে একযোগে দারস্থ হয়েছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি এবং রাজ্য সরকার। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৪, ১৩:১৪
আরও খবর
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
ব্রিগেড নয়, ২১ জুন রেড রোডে হবে আন্তর্জাতিক যোগ দিবস, থাকবেন প্রধানমন্ত্রী
ব্রিগেড নয়, ২১ জুন রেড রোডে হবে আন্তর্জাতিক যোগ দিবস, থাকবেন প্রধানমন্ত্রী
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো, বললেন মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো, বললেন মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ
মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, দায়িত্ব নিলেন মালা রায়ের জায়গায়
মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, দায়িত্ব নিলেন মালা রায়ের জায়গায়
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর