০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির

পুবের কলম প্রতিবেদক: কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও ডেকে পাঠাল ইডি। এনিয়ে পরপর তিনবার তাকে ডেকে পাঠানো হল। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ভোট সামনে এগিয়ে আসছে সেই কারণেই বারবার অভিষেককে দিল্লিতে ডেকে হেনস্থা করতে চাইছে বিজেপি। তিনি বলেন, কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও বারবার তাকে দিল্লিতে ডাকা হচ্ছে। তার অভিযোগ, বিজেপি এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে।

প্রসঙ্গত, কয়লা কাণ্ডে অভিষেককে প্রথম তলব করা হয়েছিল গত ৬ সেপ্টেম্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি সমস্ত রকম ভাবে ইডিকে সাহায্য করবেন। ঐদিন তাকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডির তদন্তকারী অফিসাররা। ইডি দফতর থেকে বেরিয়ে এসে তিনি জানিয়েছিলেন যে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু শুধুমাত্র ওই দিনের জিজ্ঞাসাবাদের সন্তুষ্ট ছিল না ইডি। সেই কারণে তাকে দ্বিতীয়বার দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় বার হাজিরা এড়িয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। যদিও এবার তিনি হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার স্ত্রী রুজিরা ব্যানার্জিকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেও তার স্ত্রী অবশ্য দিল্লিতে হাজিরা দেননি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার