বিশেষ প্রতিবেদন: ৭ বছর আগে ২০১৫ সালে প্রশান্ত মহাসাগরে এসেছিল ‘এল নিনো’। তারপর ২০২৩ সালে আবার তার প্রত্যাবর্তন হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) বিজ্ঞানীরা।

কিন্তু ঠিক কী এই এল নিনো? জীবজগতে এর প্রভাব কতটা ভয়াবহ?

বিজ্ঞানীরা বলেন, সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রার চেয়ে মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর বেশি উষ্ণ হয়ে আছে।
সর্বশেষ ২০১৮-১৯ সালে এ ধরনের এল নিনো পরিস্থিতি দেখা গিয়েছিল। গড়ে ২ থেকে ৭ বছর পর পর এল নিনো পরিস্থিতি হয়।

স্প্যানিশ শব্দ ‘এল নিনো’র অর্থ হলো ‘লিটল বয়’ বা ‘ছোট ছেলে’। পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকে তখন তাকে এল নিনো বলা হয়।

অতিরিক্ত বন্যা ও খরার জন্য দায়ী ‘এল নিনো’!<div class=