আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একেবারে শেষ মুহূর্তে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা সন্দেহজনক ভোটারদের তালিকা আপলোড করল নির্বাচন কমিশন। শনিবার গভীর রাতে কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে মোট ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম রয়েছে। একই সঙ্গে ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের তালিকাও জেলাগুলির কাছে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, বুথভিত্তিক এই তালিকা ইতিমধ্যেই ইআরও, এইআরও ও বিএলওদের কাছে পাঠানো হয়েছে। রবিবার থেকে রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিস ও শহরের ওয়ার্ড অফিসগুলিতে তালিকা টাঙানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শনিবারের মধ্যেই সর্বত্র তালিকা প্রকাশ করতে হবে, বাস্তবে তা দিনের বেলায় করা হয়নি, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।আরও পড়ুন:
এই বিলম্ব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কমিশন সময়সীমা লঙ্ঘন করছে এবং মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে, যা বেআইনি। তাঁর কথায়, প্রয়োজনে বিষয়টি সর্বোচ্চ আদালতে তোলা হবে।
আরও পড়ুন:
অন্যদিকে কমিশনের এক আধিকারিক দাবি করেছেন, তালিকা প্রকাশে আদালত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি এবং শুনানি প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়বে না। তবে কোথাও কোথাও তালিকা টাঙানো নিয়ে বিভ্রান্তি ও অভিযোগ সামনে আসায় রাজ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।