পুবের কলম, বসিরহাটঃ ১৩ নভেম্বর রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি হাড়োয়া বিধানসভা কেন্দ্র অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সোমবার প্রশাসনের পক্ষ থেকে এই বিধানসভা এলাকায় রুটমার্চ করা হল।
আরও পড়ুন:
এ দিনের এই রুটমার্চে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক, হাড়োয়ার সিআই অভিজিৎ হাইত, হাড়োয়ার ওসি প্রতাবপ মোদক।
আরও পড়ুন:
এই ভোট ঘিরে একদিকে যেমন রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে চোখে পড়ছে তৎপরতা। সুষ্ঠভাবে ভোটগ্রহন করতে একদিকে যেমন চলছে নজরদারি অন্যদিকে চলছে রুটমার্চ।