১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির প্রার্থী ঘোষণার আগেই, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন গৌতম গম্ভীর  

পুবের কলম, ওয়েবডেস্ক:  লোকসভা নির্বাচনের আগেই বড়সড় সিদ্ধান্ত নিলেন গৌতম গম্ভীর। বিজেপির প্রথম দফার প্রার্থী ঘোষণার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলেন তিনি।  ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর শনিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন। বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন গম্ভীর।

শনিবার সকালেই বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আমি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি আমায় সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন যাতে আমি ক্রিকেটে নজর দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাই আমায় জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।” বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সম্ভবত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সাংসদ হন ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তৃণমূলে যাচ্ছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর? ছাব্বিশের ভোট ঘিরে জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির প্রার্থী ঘোষণার আগেই, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন গৌতম গম্ভীর  

আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার