পুবের কলম ওয়েবডেস্কঃ অপেক্ষা করলেননা আইনের সাজার জন্য, আদালতের দরজার সামনেই মেয়ের ধর্ষককে গুলি করে হত্যা করলেন প্রাক্তন বিএসএফ জওয়ান। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন:
মৃতের নাম দিলশাদ হুশেন। বিহারের বিহারের মুজফফরপুরের বাসিন্দা, বয়স ২৫। মাস দুয়েক আগে জামিন ধর্ষণ এবং অপহরনের মামলায় জামিন পায় দিলশাদ।
শুক্রবার গোরক্ষপুর আদালতে হাজির দেওয়ার জন্য আসে এই অভিযুক্ত।আরও পড়ুন:
দিলশাদের আইনজীবী আসার আগেই আদালতে পৌঁছে যান প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তাঁর ছেলে নন্দলাল। তখন নিজের
আরও পড়ুন:
আইনজীবীর জন্য অপেক্ষা করছিল দিলশাদ। এই সময় নিজের লাইসেন্স রিভলবার থেকে সরাসরি দিলশাদের মাথা লক্ষ করে গুলি ছোঁড়েন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দিলশাদ।
এরপর ছেলেকে নিয়ে আদালত চত্ত্বর ছেড়ে চলে যান ভগবত ও তাঁর ছেলে। পুলিশ পরে তাঁদের গ্রেফতার করে।আরও পড়ুন:
এই খুনের ঘটনায় কোন অনুশোচনা নেই ভগবতের। তাঁর সাফ স্বীকারোক্তি নিজের মেয়ের ধর্ষককে তিনি শাস্তি দিয়েছেন।
আরও পড়ুন:
২০২০-র ১২ ফেব্রুয়ারি ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১-এর ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ভগবতের মেয়েকে।
আরও পড়ুন:
( প্রতীকী ছবি)