পুবের কলম ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরেআতসবাজির দোকানে মঙ্গলবার রাতে বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন, গুরুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, একটি আতশবাজির দোকানে হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা।
সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। বিস্ফোরণে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতের চিকিৎসায় এক লাখ টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।(ছবি সংগৃহীত)