পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি। বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯২৭ সালে কেরলে তার জন্ম হয়। বাবার উৎসাহে আইন পড়া শুরু।
১৯৫০ সালে বার কাউন্সিলের পরীক্ষায় প্রথম হয়ে মহিলাদের মধ্যে তিনিই প্রথম বার কাউন্সিলের স্বর্ণপদক লাভ করেন।আরও পড়ুন:
কেরলে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ক্রমশ জেলা ও দায়রা বিচারক, হাই কোর্টের বিচারপতি হন। ১৯৮৯ সালে ইতিহাস গড়েন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচরপতি হিসেবে নিযুক্ত হয়ে। সারা এশিয়ার মধ্যেও এটি তার রেকর্ড। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যা, তামিলনাড়ুর রাজ্যপালের পদও সামলেছেন। রাজীব গান্ধি হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত চার আসামির ক্ষমাভিক্ষার আর্জি খারিজের পরেই তিনি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন৷