আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ২৪ জুলাই শেষ হবে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। ছেড়ে যেতে হবে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস। কিন্তু এরপর কোথায় থাকবেন তিনি? রাইসিনা হিলসের মত সুবিশাল না হলেও দেশের প্রাক্তন রাষ্ট্রপতির থাকার জন্য সব রকম স্বাচ্ছন্দ্য সহ উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করে থাকে কেন্দ্র। এই বাসস্থান নির্বাচনের দায়িত্বে থাকে কেন্দ্রীয় নগোরোন্নয়ন মন্ত্রক।
মেয়াদ শেষে এবার রামনাথ থাকবেন ১২ জনপথ বাংলোতে। ১০ নম্বর জনপথ রোডের বাংলোতেই থাকেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং তাঁর মা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।আরও পড়ুন:
একসময় এই ১২ জনপথে থাকতেন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত রামবিলাস পাসোয়ান। কিন্তু তাঁর মৃত্যুর পর পুত্র চিরাগ পাসোয়ান এই বাড়িটি ছাড়তে রাজি হননি । বারংবার নোটিশ পাঠিয়েও এই বাংলো ছাড়তে রাজি হননি চিরাগ।
একরকম জোরকরেই তাঁকে এই বাংলো ছাড়তে বাধ্য করা হয়। রামবিলাসের পর এই ১২ জনপথের বাংলো ধার্য করা হয়েছিল রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণবের নামে। তবে চিরাগ পাসোয়ান বাংলো না ছাড়ায় অশ্বিন কে বরাদ্দ করা হয় পৃথ্বীরাজ রোডের একটি বাংলো।আরও পড়ুন:
আর সময় বেশি দিন নেই তাই ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ১২ জনপথের বাংলোতে। রীতি অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতিদের বিনামূল্যে বাড়ি, রক্ষণাবেক্ষণ, সচিবালয়ের কর্মীদের জন্য ভাতা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। রামনাথ কোবিন্দের উত্তরসূরী হয়ে কে আসবেন রাইসিনা হিলসে এখন তারই প্রতীক্ষা।