পুবের কলম,ওয়েবডেস্ক: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল চাকরিহারা শিক্ষকরা। রবিবার তমলুক থানায় অভিযোগ দায়ের শিক্ষকরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন অভিজিত গাঙ্গুলি। সেই পথেই তমলুক হাসপাতাল মোড়ে চলছিল চাকরিহারাদের শিক্ষকদের অবস্থান।
সেই অবস্থান মঞ্চ থেকে স্লোগান ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।আরও পড়ুন:
শিক্ষকদের অবস্থান মঞ্চের দিকে তেড়ে যায় বিজেপি কর্মীরা। যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের আটকাতে রীতিমত হিমশিম খেতে পুলিশকে।
মিছিল থেকে অবস্থান মঞ্চ লক্ষ্য করে ইঁট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে আহত হয়ে এক শিক্ষক ও এক শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের দাবি, তাঁদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন বিজেপি কর্মীরা, আর সম্পূর্ণটাই ঘটে বিরোধী দলনেতার প্ররোচনায়। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফআইআর দায়ের করলন তাঁরা।