পুবের কলম,ওয়েবডেস্ক: রাজস্থানে জয়সলমিরে বসতি এলাকায় ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস। তদন্তের নির্দেশ।হতাহতের কোনও খবর নেই। বিমানের পাইলটও সুস্থ রয়েছেন বলে খবর। জানা গিয়েছে অনুশীলন চলার সময় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ জয়সলমীরের একটি হস্টেলের মাঠে আচমকাই ভেঙে পড়ে তেজস। মুহূর্তেই মধ্যেই আগুন লেগে যায় তাতে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি।
দুর্ঘটনার পরে বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়েছে, ইতিমধ্যেই কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে এই কমিটি।
আরও পড়ুন:
https://twitter.com/IAF_MCC/status/1767480834112819604?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767480834112819604%7Ctwgr%5E3146ebfd95dd26644f9d0bbc51ee033cd03a046d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fmilitary-aircraft-crashes-near-students-hostel-in-rajasthans-jaisalmer-5223947