১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কল্যাণের জমানায় পিছিয়ে পড়ছে দেশের ফুটবল: বাইচুং

পুবের কলম ওয়েবডেস্ক: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মঙ্গলবার হংকংয়ের কাছে ০-১ গোলে হারতে হয়েছে ভারতীয় দলকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছনে থাকা দলের কাছেও হারের পরে ভারতীয় ফুটবলের দৈনদশা প্রকট হয়ে পড়েছে।

সুনীল ছেত্রীদের খেলায় না ছিল কোনও পরিকল্পনার ছাপ, না ছিল কোনও তাগিদ। যা হওয়ার তাই হয়েছে। কোচ মানোলো মার্কুয়েজ পদত্যাগের পথে হাঁটছেন। আর এই ম্যাচের পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সমালোচনায় মুখ খুললেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ে বাইচুং ভুটিয়ার মনোনয়ন বাতিল হবার পথে

এক প্রতিক্রিয়ায় বাইচুং বলেন, ‘শুনলাম ফুটবলাররা ঠিকঠাক দৈনিক ভাতা পাচ্ছে না। অথচ হংকং ম্যাচের আগে ফেডারেশন বলে দিল, ম্যাচ জিতলে ৪৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দৈনিক ভাতাই যেখানে দেওয়া যাচ্ছে না, সেখানে এই টাকা এল কোথা থেকে? এই ম্যাচটা জিতলে, পরের ম্যাচগুলিতেও কী টাকা দেওয়া হত?

ফেডারেশনের কোনও পরিকল্পনাই নেই। হঠাৎ কেন ৪৩ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা তারও ব্যাখ্যা নেই।’ এরপরেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির নাম ধরে ‘পাহাড়ি বিছে’ বলেন, ‘কল্যাণ চৌবের জমানায় দল শুধু পিছচ্ছে। ফুটবলের স্বার্থে ওঁর পদত্যাগ করা উচিত।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কল্যাণের জমানায় পিছিয়ে পড়ছে দেশের ফুটবল: বাইচুং

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার