আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মোবাইল ফোন এখন আর নিছকই কথা বলার জন্য নয়। তা এখন বদলে গিয়েছে স্মার্টফোনে। দৈনন্দিন জীবনের।সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই স্মার্টফোন।
আরও পড়ুন:
নিরাপত্তার জন্য সবাই প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড ব্যবহার করেন। ফেস লক বা ফিঙ্গার লকও ব্যবহার করেন অনেকে।
আরও পড়ুন:
এতে যার তার হাতে ফোন গেলেও ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে যারা প্যাটার্ন লক ব্যবহার করেন তারা মাঝেমধ্যেই ঝামেলায় পড়েন। প্যাটার্ন লক ভুলে যান। ঘন ঘন প্যাটার্ন লক বদল করার ফলে এমন সমস্যায় পড়তে হয়। এমন সমস্যার সম্মুখীন হলে কয়েকটি কাজ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কী করবেন
আরও পড়ুন:
প্যাটার্ন লক ভুলে গেলে কয়েকবার চেষ্টা করার পর স্ক্রিনের নিচে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন আসবে।
সেটিতে ক্লিক করুন। এরপর সেখান থেকে নতুন প্যাটার্ন লক দিয়ে নিন।আরও পড়ুন:
এছাড়া আরও একটি উপায়ে কাজটি করতে পারেন। এজন্য আপনার স্মার্টফোনের পাশে থাকা বোতামটি প্রেস করে ফোনটি সুইচ অফ করুন এবং এক মিনিট অপেক্ষা করুন।
আরও পড়ুন:
তারপরে একই সঙ্গে ফোনের পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন বোতাম দুটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখুন। ফলে আপনার স্মার্টফোনটি রিকভারি মোডে চলে যাবে।
আর একবার রিকভারি মোডে গেলেই প্রেস করা বন্ধ করুন।আরও পড়ুন:
রিকভারি মোডে থাকার সময় ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনটি বেছে নিন। এবার ‘ওয়াইপ কেচ’ অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার মোবাইলের স্টোরেজের সমস্ত ডেটা পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:
এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ফোনটি চালু করতে হবে এবং এবার পাসওয়ার্ড ছাড়াই আপনার ফোন খুলে যাবে।
আরও পড়ুন: