পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ যোগীরাজ্যে। মঙ্গলবার সাত-সকালে মিরুটের একটি সাবান তৈরির কারখানায় বিস্ফোরণটি ঘটে। সংশ্লিষ্ট ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জখম ৫।
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।আরও পড়ুন:
জানা গেছে, মিরুটের ওই এলাকায় একটি সাবান তৈরির কারখানাতে প্রথমে জোরালো বিস্ফোরণটি হয়। সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কারখানাটি। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান অনেকে।
ধ্বংসাবশেষ সরিয়ে তাঁদের উদ্ধার করতে গিয়ে ফের বিস্ফোরণ হয়। জখম হন উদ্ধারকারীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে যোগী পুলিশ। বিরোধীদের অভিযোগ, যোগীর মদদপুষ্ট গুন্ডারা উক্ত কারখানাটিতে সাবান তৈরির নামে বেআইনি বোম্ব বানাতো।