পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে উৎখাত করতে জোর কদমে ময়দানে নেমেছে 'ইন্ডিয়া' জোট। এবার দিল্লিতে আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ দিল্লির এই বৈঠকে জোটের সব শরিক দল নয়, কেবলমাত্র সমন্বয় কমিটি নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যেরা ওই বৈঠকে যোগ দেবেন।
এনসিপি প্রধান তথা ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বর্ষীয়ান সদস্য শরদ পাওয়ারের দিল্লির বাংলোয় ওই বৈঠক হবে সূত্রের খবর।
কমিটির এই বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার স্থান এবং দিন স্থির হতে পারে। আগামী নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। আসন্ন নির্বাচন সহ আসন সমঝোতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বৈঠকে।আরও পড়ুন:
গত ১ সেপ্টেম্বর মুম্বইয়ের সান্তাক্রুজে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে তৈরি হয় ‘ইন্ডিয়া’র ১৩ জনের কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটি। কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ জনের সমন্বয় কমিটির অন্য নামগুলি হল শরদ পাওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), টিআর (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই), রাঘব চড্ডা (আপ), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ)।