পুবের কলম প্রতিবেদকঃ সময় যত এগোচ্ছে– মানুষ ততই বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে। ঠিক সরকারি কাজেও চালু হয়েছে অনলাইন ব্যবস্থাপনা। বিভিন্ন পরিষেবা এখন অনলাইনেই প্রদান করছে প্রশাসন। এবার সেই কাজে আরও একধাপ এগোল কলকাতা পুলিশ। এবার থেকে গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের এনওসি বা অনাপত্তিপত্রের জন্য আর লালবাজারে ছুটতে হবে না। ঘরে বসেই নিজের গাড়ির লাইসেন্স কিংবা ড্রাইভিং লাইসেন্সের এনওসি পেতে পারবেন যে কেউ।
এ জন্য চালু করা হল ই-এনওসি পরিষেবা। জানা গিয়েছে, এবার থেকে অনলাইনেই নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে পারবেন যে কেউ।আরও পড়ুন:
মঙ্গলবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাচ্ছে। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইট
আরও পড়ুন:
kolkatatrafficpolice.gov.in এ গিয়ে Download eNOC- তে ক্লিক করে আবেদন করতে হবে।
আরও পড়ুন:
নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে হলে প্রথমে kolkatatrafficpolice.gov.in পেজটি খুলতে হবে। তারপর Download eNOC তে ক্লিক করতে হবে।
পরের ধাপে গাড়ির নম্বর– Chassis নম্বর– ইমেল আইডি, মোবাইল নম্বর দিতে হবে। এটা হয়ে গেলেই ওটিপি আসবে। ওটিপি কনফার্ম হওয়ার পর পপ-আপে দেখাবে গাড়িটি ইএনওসির জন্য যোগ্য। এরপরই প্রিন্টেবল ইএনওসি পাওয়া যাবে।আরও পড়ুন:
অন্যদিকে ড্রাইভিং লাইসেন্সের ই-এনওসি পেতে হলে একইরকম কয়েকটি সহজ ধাপ পেরোতে হবে। প্রথমে kolkatatrafficpolice.gov.in পেজটি খুলতে হবে।
তারপর Download eNOCé -তে ক্লিক করতে হবে।আরও পড়ুন:
তারপর দিতে হবে গাড়ির নম্বর– Chassis নম্বর– ইমেল আইডি– মোবাইল নম্বর। এখানেও ওটিপি আসবে। ওটিপি কনফার্ম হওয়ার পর পপ-আপে দেখাবে ইএনওসির জন্য যোগ্য কি না। এরপরই প্রিন্টেবল ই-এনওসি পাওয়া যাবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত– লালবাজারের ট্রাফিক কাউন্টার থেকে এনওসি দেওয়া হয়। সমস্ত নথিপত্র নিয়ে লালবাজারে গিয়ে কাউন্টার থেকে এনওসি বের করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার ছিল। এবার থেকে ই-এনওসি চালু হয়ে যাওয়ায় সময় নষ্টের যেমন আর ব্যাপার নেই– সব সময় এই পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে– নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে ই-এনওসিতে কিউআর কোড এবং কলকাতা পুলিশের ওয়াটার মার্ক লোগো থাকবে।