পুবের কলম,ওয়েবডেস্ক: শুরু হল জ্ঞানবাপী সমীক্ষার কাজ। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে বারাণসী জেলা আদালত।  শুক্রবার এই সমীক্ষার নির্দেশ দিয়েছিল কোর্ট।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল ৭ টা থেকে এই সমীক্ষার কাজ শুরু হয়েছে।
মসজিদ প্রাঙ্গণে কোনও প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মসজিদ কমিটির সদস্যদেরও দূরে থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেন তারা। পরিকল্পনামাফিক সোমবার থেকে শুরু হয় সমীক্ষার কাজ।
 যদিও বলা হয়েছে ওজুখানায় এখনই কোনও সমীক্ষা চালানো হবে না। আগামী ৪ আগস্টের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

২০২১ সালে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীতে মূর্তির অস্তিত্বের কথা জানিয়েছিলেন। সেখান পুজোর  অনুমতি দিতে  হবে তাদের বলেও দাবি জানিয়েছিলেন। এই প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা  হয়। বারাণসী নিম্ন আদালত মসজিদের ভেতরে ভিডিও সমীক্ষার নির্দেশ দিয়েছিল।