পানাজিঃ গোয়ায় বিধানসভা ভোটের মাসখানেক বাকি। সোমবার গোয়ার মন্ত্রী মিশায়েল লোবো ইস্তফা দিলেন মন্ত্রিসভা এবং দল থেকে।তাঁকে নিয়ে পরপর ৩ জন খ্রিস্টান বিধায়ক বিজেপি থেকে সরে এলেন। এর আগে দুই খ্রিস্টান বিধায়ক আলিনা সালদানা এবং কালোর্স অ্যালমেইদা বিজেপি ছেড়ে দেন কিছুদিন আগে।
লোবো এদিন সাংবাদিকদের কাছে বলেছেন, ‘বিজেপি আর সাধারণ মানুষের দল নয়। মনোহর পরিক্করকে দেখে আমরা বিজেপিতে এসেছিলাম। তাঁর মৃত্যুর পর দলে কোনও শৃঙ্খলা নেই’।লোবো কংগ্রেস থেকেই বিজেপিতে গিয়েছিলেন। তিনি ফের কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তাঁকে কংগ্রেসে ফেরাতে দলের একশ্রেণির নেতার আপত্তির কথাও শোনা যাচ্ছে।এই অবস্থায় তিনি কী করবেন, সেটাই দেখার। তবে বিজেপি যে এবার গোয়া ভোটে ডুবন্ত নৌকা হয়ে উঠেছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এখানকার খ্রিস্টান অধ্যুষিত কেন্দ্রগুলিতে এবার বিজেপির জেতার কোনও সম্ভাবনাই নেই।এমন ৬টি কেন্দ্র রয়েছে গোয়ায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েও বিধায়ক কিনে সরকার গড়েছিল।সেই সরকারও টিকিয়ে রাখায় সমস্যা হচ্ছিল। পরে মনোহর পরিক্করকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তুলে এনে এখানকার রাজপাট সামাল দেওয়ার চেষ্টা করেছিল। পরিক্করের মৃত্যুর সঙ্গে সঙ্গে গোয়ায় বিজেপির হাল খারাপ হয়ে গিয়েছে। তবে চণ্ডীগড় পুরসভায় ভোটে বিজেপি–বিরোধীরা অনেক বেশি আসন পেয়েও কেউ কাউকে সমর্থন না করে যেভাবে গোঁসা করে বসে রইল এবং হেরো বিজেপির হাতে পুরসভা তুলে দিল, তেমন করলে গোয়ায় ভোটের পরও বিজেপি হেরেও সরকার গড়ে ফেলবে।আরও খবর
ওমানে তিন ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার নীরবতায় ক্ষুব্ধ শশী থারুর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ম্যাগি নুডলসে পোকা! নোটিশ পাঠাল এফএসএসএআই, কী বলল সংস্থা?
ম্যাগি নুডলসে পোকা! নোটিশ পাঠাল এফএসএসএআই, কী বলল সংস্থা?
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
‘সব বিষ নিজে পান করে জোটকে এক রাখব’: শিবের উপমা টেনে বিরোধীদের বার্তা রাহুলের
‘সব বিষ নিজে পান করে জোটকে এক রাখব’: শিবের উপমা টেনে বিরোধীদের বার্তা রাহুলের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র