পুবের কলম ওয়েব ডেস্ক: সংসদের নিরাপত্তায় দিল্লি পুলিশকে অযোগ্য মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৩ ডিসেম্বর সংসদে স্মোক ক্যান হামলার পর শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় ৪ দিনে ১৪৩ জন বিরোধী সাংসদকে বাকি অধিবেশনের জন্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে জানানো হয়েছে, সংসদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে আগে দিল্লি পুলিশ থাকত, সেখানে এবার থেকে সিআইএসএফকে মোতায়েন করা হবে। দিল্লি পুলিশ যে ব্যর্থ, সেকথা কার্যত মেনেই নিল সরকার।
আরও পড়ুন:
শুধু নতুন সংসদভবন নয়, পুরোনো সংসদভবন ও এই দুই ভবন সংলগ্ন বেশ কিছু স্থানের নিরাপত্তার দায়িত্ব এবার থেকে নেবে সিআইএসএফ।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন বিমানবন্দর, পোর্ট, দিল্লি মেট্রো সহ বিভিন্ন সরকারি ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। এ সপ্তাহের শেষের দিকেই তারা সংসদভবন চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখতে শুরু করবে। এমনিতে সংসদভবন চত্বরের নিরাপত্তার মূল দায়িত্ব থাকে দিল্লি পুলিশের উপর। এছাড়া থাকে সিআরপিএফ, দমকল, দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা ও সিআইএসএফ।
আরও পড়ুন: