পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ে হয়েছিল ধূমধাম করে। আনন্দের পিছনে এত মর্মান্তিক পরিণতি লুকিয়ে আছে, তা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেনি। বিয়েতে পাওয়া হোম থিয়েটার ফেটে মৃত্যু হয়েছে বরের। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের কবীরধাম জেলায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বিয়ে একটি হোম থিয়েটার উপহার পেয়েছিলেন দম্পতি।
বিয়ের পর সব উপহারগুলি একত্রে নিয়ে বসেন বরের পরিবার। উপহারের প্যাকেট খুলতে গিয়ে তারা দেখেন একটি হোম থিয়েটার পেয়েছেন তারা। এর পরেই সেই হোম থিয়েটার প্লাগে লাগাতে গিয়েই ঘটে মারাত্মক কাণ্ড। বিকট শব্দে বিস্ফোরণ হয়। জানা গেছে, ওই হোম থিয়েটারে বিস্ফোরক ভর্তি ছিল। ঘটনায় মৃত্যু হয়েছে বরের। পরে হাসপাতালে মৃত্যু হয় বরের দাদার। গত ১ এপ্রিল বিয়ে হয় হেমেন্দ্র মেরাওয়ি নামে যুবকের।আরও পড়ুন:
সোমবার হেমেন্দ্র ও তার বাড়ির সদস্যরা যখন বিয়েতে পাওয়া গিফটগুলি দেখতে শুরু করেন, তখনই এই মারাত্মক পরিণতি ঘটে। ঘটনাস্থলেই মারা যান হেমেন্দ্র।
গুরুতর জখম হন হেমেন্দ্রর দাদা রাজকুমার, এক দেড় বছরের শিশু সহ আরও চারজন। হাসপাতালে রাজকুমারের মৃত্যু হয়।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সরজু বলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে সে। সরজু জানায় হেমেন্দ্র মেরাওয়ির সঙ্গে যার বিয়ে হয়েছিল সে তার প্রাক্তন প্রেমিকা। প্রেমিকাকে শাস্তি দিতেই এই কাণ্ড ঘটিয়েছে সে। শ্বশুরবাড়ির সকলকে খুন করার পরিকল্পনা করে সে বিস্ফোরক ভর্তি হোম থিয়েটার পাঠায়।
আরও পড়ুন: