পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্ঘটনা বশত একটি গ্রেনেড বিস্ফোরণের জেরে উপত্যকায় প্রাণ হারালেন এক সেনা ক্যাপ্টেন এবং এক জুনিয়র অফিসার। পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক পুঞ্চের মেন্ধার সেক্টারে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।
সেই সময় সেখানে কর্তব্যরত ছিলেন এক সেনা ক্যাপ্টেন এবং নায়েব সুবেদার পদাধিকারী দুই জওয়ান। মৃত ক্যাপ্টেনের নাম আনন্দ এবং নায়েব সুবাদারের নাম ভগবান সিং।আরও পড়ুন:
গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।
চিকিৎসা চলাকালীন অবস্থায় ওই দুই জওয়ানের মৃত্যু হয়। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য রবিবারেই পুঞ্চে সন্ত্রাসী হানায় নিহত হন এক সিআরপিএফ জওয়ান ।