পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজার স্বাধীনতাকমী সংগঠন হামাসের অভিযান শেষ হলে ইসরাইলও শেষ হয়ে যাবে। কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে রাইসি বলেন, ‘ভালোর জয় ও খারাপের পরাজয় হল ঐশ্বরিক অঙ্গীকার।’ ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃর্ত্যুবার্ষিকীর দিনে হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। এদিকে কেরমান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস।
আরও পড়ুন:
বৃহস্পতিবার এক টেলিগ্রাম বার্তায় গোষ্ঠীটি জানায়, তারাই ওই হামলা চালিয়েছে। এ হামলায় নিহতের সংখ্যায় আবারও সংশোধন এনেছে ইরান। নতুন হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৮৪ জন ঘোষণা করেছে দেশটি। এর আগে ইরানের সরকারি বার্তাসংস্থাপ্রাথমিকভাবে ১০৩ জন নিহত হওয়ার খবর দিয়েছিল।
আরও পড়ুন: