পুবের কলম,ওয়েব ডেস্ক: গাজা ও ফিলিস্তিনে ইসরাইল গণহত্যা চালাচ্ছে সমানে। যদিও তারা দেখানোর চেষ্টা করছে এই সমস্যা বুঝি শুরু হয়েছে সবে ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে। ইসরাইল ও তারা পদলেহনকারী পশ্চিমা মিডিয়া এই লড়াইয়ের দায় লাগাতার হামাসের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। সংখ্যায় কম হলেও কিছু বিকল্প মিডিয়া এখনও নিরপেক্ষভাবে কাজ করছে। তারা পশ্চিমা মিডিয়ার মিথ্যাচারের পর্দা ফাঁস করে দিচ্ছে। তবে তারা সংখ্যায় কম। সোশ্যাল সাইটও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগ্রাসন ও আত্মরক্ষার খবর তাই এখন আর কেবল একপাক্ষিক নয়। মজলুম ফিলিস্তিনের হয়ে আওয়াজ তুলেছিলেন হার্ভার্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু কৃতী পড়ুয়া। ইনসাফের জন্য আওয়াজ তোলার অপরাধে তাদের চাকরির অফার দিয়েও তা বাতিল করে দেয় ওয়াল স্ট্রিটের সিইও ফাউন্ডারসরা।
ফিলিস্তিনিদের জঙ্গি বললে কিংবা হামাসকে জঙ্গি বললে সাত খুন মাফ! কিন্তু ইসরাইলকে ‘জালিম’ বললেই বিপদ। ইসরাইলের দোসর দেশগুলি রে-রে করে ওঠে। তবে এবার তার উলটোটা দেখা গেল। সোশ্যাল সাইটে ফিলিস্তিনের বিরোধিতা করায় ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে বরখাস্ত করল বাহরাইনের রয়াল হসপিটাল।আরও পড়ুন:
রয়্যাল হাসপাতাল বাহরাইন জানিয়েছে ডাক্তার সুনীল রাওয়ের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। বিবৃতি দিয়ে রয়্যাল হাসপাতাল জানিয়েছে, ‘মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুনীল রাও এক্সে এমন পোস্ট করেছেন যা আমাদের সমাজের জন্য আপত্তিকর। এই ট্যুইট একেবারেই তাঁর ব্যক্তিগত। হাসপাতালের মতামত ও মূল্যবোধের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। ডাক্তার রাও আমাদের আচরণবিধি লঙ্ঘন করেছেন।
আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছি। অবিলম্বে তাঁর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’ ডক্টর রাও অবশ্য পরে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।এতদিন সবাই ইসরাইলের পাতে ঝোল টেনেছে। ইসরাইলে প্রাণহানি হলে তা বিরাট করে দেখানো হয়েছে, কিন্তু ফিলিস্তিনি হত্যা যেন তাদের ভবিতব্য। ইসরাইল যেন ‘অজেয়’ আর ফিলিস্তিন পরাজিতের দলে। ফিলিস্তিনিরা ‘জঙ্গি’ আর ইসরাইল গণতন্ত্রের মূর্তিমান প্রতীক। ফিলিস্তিনের পাশে কেউ নেই, আর ইসরাইলের পাশে আমেরিকা। যায়নবাদীদের মিথ্যা প্রচার সেই ১৯৪৮ সাল থেকে বয়ে বেড়াচ্ছে বিশ্বের প্রভাবশালী পশ্চিমা মিডিয়াগুলি। তার প্রভাবেই অনেকেই ইসরাইলের হয়ে গলা ফাটায়।
আরও পড়ুন:
ডাক্তার সুনীল রাও স্বপ্নেও ভাবেননি ইসরাইলের পক্ষ নেওয়ার জন্য তাঁর এমন পরিণতি হতে পারে। এতদিন তিনি ও তাঁর মতো অনেকেই উলটোটাই দেখে এসেছেন। সুনীল লেখেন, আমি এই এক্স হ্যান্ডেলে যে বিবৃতিটি পোস্ট করেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী। বর্তমানে প্রেক্ষাপটে আমার এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একজন ডাক্তার হিসেবে সকলের জীবনই আমার কাছে মূল্যবান। আমি এই দেশটির (ফিলিস্তিনের) মানুষ এবং ধর্মকে গভীরভাবে সম্মান করি এবং এতদিন তা করে এসেছি। গত ১০ বছর ধরে আমি এখানে (রয়্যাল হাসপাতালে) কাজ করছি।
আরও পড়ুন:
তবে ডাক্তার সুনীলের এমন মন্তব্যে অবশ্য চিঁড়ে ভেজেনি। রয়্যাল হাসপাতল তাদের চিকিৎসকদের তালিকা থেকে মুছে দিয়েছে সুনীলের নাম। অনেকে বলছিল এতদিন সবটাই হচ্ছিল একপেশে। খোলাখুলি ইসরাইলকে সমর্থন করলে আখেরে লাগবান হওয়ার সুযোগ দেখছিলেন অনেকে। কিন্তু এবার দুই পক্ষই করা অবস্থান নিয়েছে। মুসলিম দেশ হিসাবে বাহরাইন ইসরাইল পন্থী চিকিৎসককে বরখাস্ত করে বুঝিয়ে দিল এবার হিসেব হবে বরাবর।