পুবের কলম, ওয়েবডেস্কঃ রিজার্ভ ব্যাঙ্কের কড়া সিদ্ধান্তে পড়েছে সমস্যায় পড়েছে পেটিএম। এই নির্দেশের ফলে সংস্থার এই ডিজিটাল পেমেন্ট অ্যাপের বেশ কয়েকটি পরিষেবা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। এর মধ্যে রয়েছে ফাস্টট্যাগ পরিষেবা।
আরও পড়ুন:
মাথায় রাখতে হবে, পেটিএম ফাস্ট এক সঙ্গে বন্ধ করলে তা পুনরায় আবার চালু করা যাবে না। আপনি যদি আপনার পেটিএম ফাস্টট্যাগ অন্য ব্যাংকে পোর্ট করতে চান, তাহলে আপনার পছন্দের ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
সেখান থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। আবেদন সম্পূর্ণ হলে, নতুন ব্যাঙ্কের তরফ থেকে একটি কনফার্মেশন মেসেজ আসবে। অন্যদিকে পেটিএম ফাস্টট্যাগ ডি-অ্যাক্টিভেশন অর্থাৎ বন্ধ করতে চাইলে, আপনাদের বেশ কয়েকটি ধাপে ধাপে অগ্রসর হতে হবে। তবে সতর্ক থাকতে হবে, পেটিএম ফাস্ট একবার বন্ধ করলে পুনরায় চালু করা যাবে না।আরও পড়ুন:
এর জন্য প্রথমে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে পেটিএম ফাস্টট্যাগ পোর্টালে ঢুকতে হবে।
তারপর সেখানে ভেরিফিকেশনের জন্য দিতে হবে, পেটিএম ফাস্টট্যাগ নম্বর, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। পরের ধাপে যেতে হবে ২৪*৭ সাপোর্ট সেকশনে। সেখান থেকে বেছে নিতে হবে অ্যাক্টিভেট করার অপশন। এর পরের ধাপ হল 'ক্লোজার রিকোয়েস্ট'। তার পর আবদনের ভিত্তিতে সংস্থার তরফ থেকে পেটিএম ফাস্টট্যাগ বন্ধ করে দেওয়া হবে।ফাস্টট্যাগ ব্যবহারকারীদের আগামীকালের মধ্যে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে এবং অন্য এনএইচএআই অনুমোদিত ইস্যুকারীর কাছ থেকে একটি নতুন ইস্যু করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামীকাল ১৫ মার্চের পরে, কোনও নতুন গ্রাহক অ্যাকাউন্ট, প্রিপেইড কার্ড, পেটিএম ওয়ালেটস, ক্রেডিট লেনদেন বা টপ-আপ গ্রহণ করবে না, যার মধ্যে রয়েছে ফাস্ট ট্যাগ।আরও পড়ুন: