পুবের কলম, ওয়েবডেস্কঃ পাকিস্তানে প্রবল তুষারপাতের মধ্যে গাড়ির মধ্যে আটকা পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, ১৬ থেকে ১৯ জনের মৃত্যুর ঘটনা। পরে জানা যায়, প্রবল শীতে গাড়ির মধ্যে আটকে ফ্রোজেন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ২২ জনের। ঘটনাটি ঘটেছে দেশটির পার্বত্য শহর মুরিতে। তুষারপাতে যানজটে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে দেশটির সেনাবাহিনী।
ঘটনায় শোকজ্ঞাপন করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।Shocked & upset at tragic deaths of tourists on road to Murree. Unprecedented snowfall & rush of ppl proceeding without checking weather conditions caught district admin unprepared. Have ordered inquiry & putting in place strong regulation to ensure prevention of such tragedies.
— Imran Khan (@ImranKhanPTI) January 8, 2022
আরও পড়ুন:
জানা গিয়েছে, চলতি বছরে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তুষারপাত হয়েছে। অসময়ে ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে শহরে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছিল। এর ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টির হয়।
সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরাও পড়েছেন সংকটে।আরও পড়ুন:
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, গত ১৫-২০ বছরের মধ্যে পাকিস্তানে এবার তীব্র ঠাণ্ডা এবং প্রবল তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারপাতের কারণে রাত থেকে দেশটির মুরিতে প্রায় সহস্রাধিক গাড়ি আটকে পড়ে আছে।
আরও পড়ুন:
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ইসলামাবাদ প্রশাসন, পুলিশসহ দেশটির সেনাবাহিনীর বিশেষায়ীত ফ্রন্টিয়ার কর্পস বাহিনী। তাদের খাবার এবং শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। এসব যানবাহনের বেশিরভাগই পর্যটকবাহী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারী তুষারপাতের কারণে মুরির মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী মুরি। রাজধানী ইসলামাবাদের উত্তরের এই শহর পর্যটকদের খুবই জনপ্রিয়।
আরও পড়ুন:
মুরি পুলিশের কর্মকর্তারা এএফপিকে বলেছেন, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরিতে ১০ হাজারের বেশি গাড়ি প্রবেশ করেছে। যে কারণে মুরির রাস্তাগুলিতে ব্যাপক যানজটও দেখা দিয়েছে।
আরও পড়ুন:
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকে পড়া এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে।