পুবের কলম প্রতিবেদক: অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। আগামীকাল দুপুর ১টায় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিকেল ৩ টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এখন দেখে নিন কোন ওয়েবসাইটে আগামীকাল সবার প্রথমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখা যাবে তা এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।

পাশাপাশি ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত অনেক ওয়েবসাইট রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক ২০২৪ রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল— • www.wbresults.nic.in • www.exametc.com • www.indiaresults.com

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 (WB HS Result 2024) পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক ২০২৪ বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পরীক্ষা শুরু 16 ফেব্রুয়ারি, 2024 পরীক্ষা শেষ 29 ফেব্রুয়ারি, 2024 উচ্চ মাধ্যমিক রেজাল্ট তারিখ 8 মে, 2024

পরীক্ষার্থীরা সবার প্রথমে wbresults.nic.in ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও অন্যান্য বেশকিছু ওয়েবসাইটে নির্দিষ্ট সময় পর থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ কীভাবে দেখবো? ➲ Step- 1: উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

➲ Step- 2: এরপর “Higher Secondary Result 2024” অংশে ক্লিক করতে হবে। ➲ Step- 3: “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে। ➲ Step- 4: স্টেপ- 3 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।