পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে, ফের রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের।
আজ সকালে গুরুদ্বারে যান তিনি। সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী আসেন কালীঘাট মন্দিরে সেখানে পুজো দেন তিনি। শাহের বঙ্গ সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে রাখা হয়েছিল কলকাতা শহরকে। লোকসভা ভোটের আগে, বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেই শহরে এসেছেন বিজেপির দুই মহারথী। কর্মসূচি শুরু হয় এদিন বেলা ১১টা থেকে। নিউটাউনের এক পাঁচতারা হোটেল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় রওনা দেয়। প্রথমে তারা জোড়াসাঁকোর একটি গুরুদ্বারে যান। সাড়ে ১১টা নাগাদ এম জি রোডের ধারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওই গুরুদ্বারে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। সেখানে একটি প্রার্থনা সভা আয়োজন করা হয়।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=c4V7Vzs6QmQ
আরও পড়ুন:
গুরুদ্বারের থেকে বেরিয়ে কালীঘাটের মন্দিরে পৌঁছে যান অমিত শাহ। কালীঘাট মন্দিরের প্রবেশের সময় হাত নেড়ে সকলের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই সেখানে সাধারণ ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করা শুরু করেছিল পুলিশ। দু’পাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: