পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা মণিপুরে। দুর্ঘটনার কবলে পড়েছে স্কুলের দু’টি বাস। বুধবার রাজ্যের নোনে জেলায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মণিপুরের থাম্বালনু হাইয়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে দু'টি স্কুল বাস শিক্ষা মুলক ভ্রমণের জন্য খউপমের দিকে যাচ্ছিল।
সেখানেই নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
খাদে পড়ে গিয়ে অনেক পড়ুয়া গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে।
অনেকেকেই উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।আরও পড়ুন:
মণিপুরের বিষ্ণুপুর খউপম রাস্তার উপর লংসাই টুবুং গ্রামের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সাংবাদমাধ্যমে খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা।
বিস্তারিত আসছে