পুবের কলম ওয়েবডেস্ক: হতাশা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত । হতাশ হয়না এমন কোনও মানুষ নেই , জীবনের নানান ক্ষেত্রে আমরা হতাশ হয়ে পড়ি । আমাদের জীবনে যেমন রয়েছে প্রাপ্তির সুখ, ঠিক তেমন ভাবেই রয়েছে না পাওয়ার দুঃখ । কিছু আশা পূরণ হলে যেমন খুশিতে আত্মহারা হয়ে পড়ি , ঠিক তেমন ভাবেই দুঃখতে আমরা ভেঙে পড়ি। ফলে হয়ে যায় হতাশাগ্রস্থ ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব , তাঁর নিয়ামত থেকে নিরাশ হতে বারণ করেছে । তাই আমাদের হতাশ হওয়া একবারেই উচিত না ।আরও পড়ুন:
এই হতাশা কাটানোর কয়েকটি কুরআনিক আয়াত -
১- আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে। ( সূরা - আল ইমরান আয়াত - ১৩৯ )
২ - 'কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে ।
' (সুরা ৯৪ ইনশিরাহ, আয়াত: ৫-৬)৩ - হতাশা কাটাতে সালাতুল হাজতের নামায পড়ুন , ইস্তেখারার নামাযসহ তাহাজ্জুদের নামায পড়তে পারেন । কেননা মহান রাব্বুল আলামিন কুরআন শরীফের এক সূরাই বলেছেন , হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন । ( সূরা বাকারা আয়াত - ১৫৩ )
আরও পড়ুন:
৪ - সব সময় ইস্তিগফার পড় , নিজের গুনাহর ক্ষমা চাও ।
আরও পড়ুন:
৫ - দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাযাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়ার কথা বলা হয়েছে ,ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন ।
রাসুলুল্লাহ (সা.) বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি, কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহতাআলা তার সেই বিপদ দূর করে দেন । সেটি হচ্ছে আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া । দোয়াটি হলো—‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমীন । ’সুতারং হতাশ না হয়ে আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখুন । দুঃখ যে দেয় , সুখ ও সেই দেবে - এই বিশ্বাস রাখুন । আল্লাহপাক আমাদের বোঝার তৌফিক দান করুক আমীন । ছবি - প্রতীকী