সেখ কুতুবউদ্দিন: লাঠি, জলকামান, বন্দুক বাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, এটাই পুলিশের পরিচিত রূপ। তবে তাদের আরও একটা দিক আছে, সুরক্ষার পাশাপাশি মানুষকে সহায়তা করা, পাশে থাকা। আবারও সাক্ষী হয়ে থাকল পুলিশের সেই মানবিক রূপের। অসুস্থ এক ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন মঙ্গলকোট থানার কৈচর আউটপোস্টের পুলিশ আধিকারিকরা।
তাদের এই তৎপরতায় কুর্নিশ জানালো আমজনতা।আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ছোট পসলা মোড়ের কাছে। সোমবার কাটোয়া-বর্ধমান রাস্তার পাশে একজন বছর ত্রিশের ভবঘুরেকে শারীরিক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। মোবাইল ডিউটি চলাকালীন কৈচর আউটপোস্টের এএসআই বলরাম চট্টোপাধ্যায়ের নজরে আসে।
দ্রুত ওই পুলিশ আধিকারিক আউটপোস্টে থাকা উর্দ্ধতন কর্তৃপক্ষকে 'বর দেন। অসুস্থ ওই ব্যক্তিকে দ্রুত ভাতার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তাঁরা। তবে অসুস্থ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।আরও পড়ুন:
পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে বিস্তর।
তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু কিন্তু মঙ্গলকোট থানার কৈচর আউটপোস্টের পুলিশ আধিকারিকদের এই মানবিক মুখ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সাধারণ নাগরিকদের। পুলিশ আধিকারিকদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।আরও পড়ুন:
কৈচর আউট পোস্টের এসআই শরিফুল ইসলাম এবং তত্বাবধানে থাকা পুলিশ আধিকারিকদের কাজের প্রশংসা রয়েছে। অসুস্থ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা প্রসঙ্গে এসআই শরিফুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই ওই ব্যক্তিকে ভাতার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভাতার হাসপাতালে চিকিৎসাধীন আছে তিনি। তবে অসুস্থ ব্যক্তিটির কোন পরিচয় পাওয়া যায়নি।