পুবের কলম ওয়েবডেস্ক: কাউকেই ছাড়তে পারব না। একই সঙ্গে দুই মহিলাকে বিয়ে করলেন যুবক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কোনও সিনেমাতে নয় বাস্তবে ঘটেছে এই ঘটনা। একই মণ্ডপে দুজনকে বিয়ে করেছেন তেলেঙ্গনার এক ব্যক্তি। তার থেকেও বড় একটি বিষয় আছে। ওই দুই মহিলারই একটি করে সন্তান আছে। গত তিন বছর ধরেই দুই মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ওই ব্যক্তি।
তাঁদেরকেই বিয়ে করেন তিনি। তাও আবার একই মণ্ডপে।

সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে ওই যুবক বলেন, এই পছন্দের কথা দুই মেয়েকে  একইসঙ্গে জানিয়েছিলাম। এক সঙ্গে দুই জনের প্রেমে পড়া কোনও ভুল কাজ নয়। আমি দুই জনকেই সমপরিমাণ ভালবাসি। কারোর সঙ্গে আপোষ করতে পারব না। এরপর মেয়ে দুটি যুবককে ভালবাসতে শুরু করে। উভয়ের সঙ্গেই সহবাস করেন ওই যুবক।
দুটি মেয়ের সঙ্গে সহবাস করায় দুই সন্তানের বাবা হন তিনি। অবশেষে একই মণ্ডপে বিয়ে সারলেন তিনজন।  আদিবাসী সম্প্রদায়ের ওই ব্যক্তির এই বিয়ের আসর বসেছিল তেলেঙ্গনার একটি গ্রামে। বুধবার রাতে ওই বিয়ে হয়। তাঁর এই বিয়েতে হাজির ছিলেন আদিবাসী সম্প্রদায়ের অনেকেই।

জানা গিয়েছে, ওই যুবকের নাম এম সাট্টিবাবু। তাঁর বাড়ি ইয়েরবরু। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বপ্না এবং সুনিতা নামে ২ মহিলার।
তাঁরা দুজনেই আলাদা আলদা গ্রামে থাকতেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপিত হয়। সুনিতা পুত্র সন্তানের জন্ম দেন এবং স্বপ্নার একটি মেয়ে হয়। এদিকে বিয়ে নিয়ে স্বপ্না এবং সুনিতার পরিবারের মধ্যে মারামারি এবং অশান্তিও হয়। তখন সাট্টিবাবু দুটি পরিবারকেই ‘ম্যানেজ’ করে। তিনি জানিয়ে দেন দুজনকেই বিয়ে করবেন তিনি। এই নিয়ে নিজের পরিবারের পাশাপাশি সুনিতা এবং স্বপ্নার পরিবারকেও বুঝিয়ে রাজি করেন তিনি। তাঁরা রাজি হওয়ার পরে বিয়ের জন্য আমন্ত্রণপত্র ছাপান সাট্টিবাবু।