দেবশ্রী মজুমদার, বোলপুরঃ প্রযুক্তির যুগে এখনও কুসংস্কারাচ্ছন্ন মানুষ। একদল মানুষ সেই বিশ্বাসকে জিইয়ে রেখেছে, আর পরোক্ষভাবে বলি হচ্ছে কিছু নিরীহ মানুষ। এবার সেই তন্ত্র সাধনার কোপ পড়ল ২০ বছরের এক আধিবাসী যুবকের ওপরে। সিদ্ধিলাভের উদ্দেশ্যে কেটে নেওয়া হল তার জিভ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানা এলাকায়। বীরভূমের ফুলডাঙা আদিবাসী গ্রামের ঘটনা। এই ঘটনায় স্থানীয় এক তন্ত্রসাধিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘরে ঢুকে দেখি আমার বন্ধুর বুকের ওপর বসে জিভ কাটছে ওই মহিলা!<div class=