উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সব ধর্মের মানুষের মেলবন্ধন হলো ঈদ উৎসব । দীর্ঘ একমাস রোজা রেখে ইফতারের মধ্যে ওপরওলার আশীবাদ নিয়ে শেষ হয় রমজান মাস। আর বৃহস্পতিবার সাউথ বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাউথ বিষ্ণুপুরের আরতি ভবনে এক ইফতার মজলিস হয়ে গেল।

সাউথ বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মজলিস 

যাতে উপস্থিত ছিলেন সুন্দরবন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, জেলা পরিষদ সদস্য রেখা গাজি, মনিরুল ফকির সহ আরো অনেকে।

এদিন এই মজলিসে তিন শতাধিক বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। এদিন এই মজলিসে এসে ইফতার গ্রহণ করে বিধায়ক জয়দেব হালদার বলেন,সব ধর্মের মিলনস্থল এই বাংলা। আর এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুশি।