তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইরানের ওপর বেআইনি হামলা অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার আনতালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এরদোয়ান বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আরও জোরদার করবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, অঞ্চলে চলমান সংঘাত দেখিয়ে দিয়েছে যে নতুন এবং শক্ত ভিত্তির আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজন রয়েছে। এ বিষয়ে তুরস্ক আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এরদোয়ান জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা দরকার। তিনি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান জানান এবং সতর্ক করেন, অস্থিরতা যেন ফিলিস্তানের জন্য দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে ব্যাহত না করে।