আইভি আদক, হাওড়া: হাওড়ায় বন্ধুদের সঙ্গে কানামাছি খেলতে পাঁচতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত বালক। নয় বছরের ওই বালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে হাওড়ার পিলখানার ফকির বাগান লেনের একটি পাঁচতলা বাড়ির ছাদে খেলছিল বাচ্চারা।
সেই সময় চোখে রুমাল বেধে কানামাছি খেলছিল কয়েকজন ছোট ছেলে। হঠাৎ অনীশ কুমার নামের নয় বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে অনীশের চোখে রুমাল বাধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়ে যায় সে।