পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা! টাকার বিনিময়ে 'আসল পরীক্ষার্থী' সেজে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। নিট পরীক্ষায় এই বিশৃঙ্খলা তৈরি হয়। এক এমবিবিএস শিক্ষার্থী নিট পরীক্ষায় আসল পরীক্ষার্থী সেজে আসে বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত সহ পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজস্থানের নিট পরীক্ষায় এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম অভিষেক গুপ্তা, এক সরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র সে। অভিষেক তার সহপাঠী রবি মিনার এক চক্রের অংশ হিসেবে কাজ করত। এই ঘটনায় আসল পরীক্ষার্থী রাহুল গুর্জরের কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিল তারা। সহকারি পুলিশ সুপার অখিলেশ কুমার জানান, একজন এমবিবিএস ছাত্র রবিবার মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় নিট প্রার্থীর জায়গায় তার হয়ে পরীক্ষা দিতে হাজির হয়েছিল। রাজস্থানে ভরতপুর থেকে প্রার্থী সহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। একটি পরীক্ষাকেন্দ্রে অভিষেক গুপ্তা নামে একজন এমবিবিএস পড়ুয়া, নিট পরীক্ষার্থী রাহুল গুর্জর সেজে পরীক্ষা দিতে আসে। সন্দেহ হওয়াতে পরিদর্শক তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিষেক পুলিশকে জানায়, এই ঘটনায় তার সঙ্গে আরও পাঁচজন আছে। তার সহযোগীরা মথুরা গেট থানা এলাকার মাস্টার আদিত্যেন্দ্র স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি গাড়িতে বসে ছিল। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিষেক গুপ্তা, মিনা, গুর্জর ছাড়াও অমিত, দয়ারাম, সুরজ সিংকে আটক করা হয়েছে। অন্যদিকে সাওয়াই মাধোপুরের একটি কেন্দ্রে, জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা স্নাতক (এনইইটি-ইউজি) পরীক্ষায় অংশ নেওয়া কিছু প্রার্থীর অভিযোগ, যারা মাধ্যম পছন্দ হিসাবে ইংরেজি বেছে নিয়েছিলেন তাদের হিন্দি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, তারা প্রতিবাদ জানালে পুলিশ তাদের মারধর করেছে। এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)-র এক ঊর্ধতন ডিরেক্টর সাধনা পরাশর জানিয়েছেন, ১২০ জন ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী যাতে এদিন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা সুনিশ্চিত করা হয়েছে।টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থী সেজে নিট পরীক্ষা, আটক এমবিবিএস পড়ুয়া সহ আরও ৫
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৬ মে ২০২৪, ১২:৩৯
আরও খবর
ইউএপিএ মামলায় অবশেষে জামিন, ৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন কাশ্মীরি মানবাধিকার কর্মী খুররম পারভেজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
উরি সীমান্তে সেনা ক্যাম্পে বিস্ফোরণ, প্রাণ হারালেন ২ জওয়ান, তদন্তের নির্দেশ
আয় বহির্ভূত সম্পত্তি ১০০ কোটি পার, তেলেঙ্গানার আরঅ্যান্ডবি প্রধান প্রকৌশলীকে গ্রেফতার করল এসিবি
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজস্থানে সন্তান প্রসবের পরই ৫ মায়ের কিডনি বিকল: ভর্তি আইসিইউ-তে, প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা
রাজস্থানে সন্তান প্রসবের পরই ৫ মায়ের কিডনি বিকল: ভর্তি আইসিইউ-তে, প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
পাক-অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১, ইসলামাবাদকে বিরুদ্ধে সরব নয়াদিল্লি
পাক-অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১, ইসলামাবাদকে বিরুদ্ধে সরব নয়াদিল্লি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের