পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৯ সারা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে ৯ লক্ষ মানুষের। এর মধ্যে দূষণের হারে মৃত্যুতে বিশ্বের মধ্যে শীর্ষে ভারত। এমন চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে ল্যানসেট প্ল্যানেটারি হেলথ। বিশ্বে প্রতি ৬ জনের মধ্যে দূষণের কারণে একজনের মৃত্যু হয়েছে ভারতে। দেশে দূষণের কারনে মারা গিয়েছেন ২.৪ লক্ষ মানুষ।

ল্যানসেট নিজেদের সমীক্ষায় এমনটাই দাবি করেছে।   ল্যানসেটের পরিসংখ্যান বলছে ২০১৯  সালে প্রায় ২.৪ মিলিয়ন মৃত্যুর মধ্যে, বায়ু দূষণের কারণে ১৬.৭ লাখ মৃত্যু হয়েছে - যে কোনো দেশের ক্ষেত্রেই এটি সর্বোচ্চ পরিসংখ্যান। পাশাপাশি  জল দূষণের কারণে  দেশে ৫ লাখেরও বেশি মানুষ  প্রাণ হারিয়েছেন ।  তারপরে পেশাগত দূষণের শিকার হয়ে জীবন দিয়েছেন এক লাখের বেশি।  সীসার দূষণ থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে  ৯,০০০০০ জন।
 দূষণের কারণে অতিরিক্ত মৃত্যুর পাশপাশি ২০১৯  সালে মোট ৪৬ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনের৬.২ শতাংশের সমান।  গবেষণায় বলা হয়েছে  দূষণের  জেরে আর্থ-সামাজিক ক্ষেত্রে গভীর বৈষম্য সৃষ্টি করেছে।  দূষণজনিত মৃত্যুর ৯২ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে এই ঘটনা ঘটেছে মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলিতে।  দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে এই দূষনের মাত্রা সবচেয়ে বেশি এমনটাই বলছে ল্যানসেটের পরিসংখ্যান। এই দেশ গুলিতে জীবন যাত্রার মান।
আর্থ-সামাজিক পরিকাঠামো ইত্যাদির জন্যই দূষণের এই বাড়বাড়ন্ত বলে দাবি করা হয়েছে ল্যানসেটের সমীক্ষায়।  পরিসংখ্যান আরও বলছে বায়ু দূষণে  ২০১৯ সালে ৪.৫ মিলিয়ন  মৃত্যু হয়েছে।যা ২০১৫  সালে ছিল  ৪.২ মিলিয়ন।২০০০ সালে র তুলনায় ২.৯ মিলিয়ন বেশি। বিপজ্জনক রাসায়নিক দূষণের কারণে মৃত্যু ২০০০  সালে ০.৯  মিলিয়ন থেকে বেড়ে ২০১৫ সালে  দাঁড়িয়েছে ১.৭  মিলিয়ন। ২০১৯  সালে সীসা দূষণের কারণে ৯০ হাজার মৃত্যু হয়েছে  বলছে ল্যানসেটের রিপোর্ট।