১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ ২২ গজের মহারণ, হাইভোল্টেজ ম্যাচে আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ মহারণ। গোটা ক্রিকেট বিশ্ব সহ ক্রীড়াপ্রেমীদের নজর আজ ২২ গজে। আহমদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলেরই বিশ্বকাপের শুরুটা হয়েছে জয়ের সঙ্গে। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তানের চিত্রটাও এক। প্রথমে নেদারল্যান্ডস ও পরে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাবর আজমের পাকিস্তান। এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।  ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দুপুর ২ টো থেকে হবে।

ম্যাচের উন্মাদনার কথা মাথায় রেখে গুজরাট পুলিশের ৬,০০০ কর্মী মোতায়েন করা হয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও গোটা আহমদাবাদ

শহরটাই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ব়্যাপিড অ্যাকশন ফোর্স এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

আহমদাবাদ পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক বললেন, ‘ম্যাচ চলাকালীন ৭ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এছাড়াও ৪ হাজার হোমগার্ড জওয়ান রাখা হবে।’ সেইসঙ্গে NSG-র তিনটে দল এবং অ্যান্টি ড্রোনের একটি দলও উপস্থিত থাকবে। পাশাপাশি বম্ব ডিসপোজেবল স্কোয়াডের সঙ্গে উপস্থিত থাকবে NDRF এবং SDRF-এর দলও।  গুজরাট পুলিশের ডিজিপি ইতিমধ্য়েই নিশ্চিত করেছেন যে এই ম্যাচটা একেবারে সুষ্ঠভাবে আয়োজন করা হবে। পাশাপাশি তিনি আগত দর্শকদের গাড়ি আনার পরিবর্তে মেট্রো রেল ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ২২ গজের মহারণ, হাইভোল্টেজ ম্যাচে আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, শনিবার