পুবের কলম ওয়েবডেস্কঃ রুশ সেনার হামলায় ভারতীয় ছাত্র নিহত হওয়ার পরেই কূটনৈতিক তৎপরতা আরও বাড়াল নয়াদিল্লি।তলব করা হয়েছে রুশ এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে।
মঙ্গলবার ইউক্রেনে রুশ সেনার হামলায় নিহত হয়েছেন ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগাউধর। তিনি ছিলেন খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে রুশ এবং ইউক্রেন দুই যুযুধান দেশের রাষ্ট্রদূতকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কিভ, খারকিভ সহ ইউক্রেনে যত ভারতীয় আটকে রয়েছেন তাদের দেশে ফেরার জন্য “ সেফ প্যাসেজ” দিতে হবে। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙলা পৃথক ভাবে রুশ এবং ইউক্রেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে এই বার্তা দেন।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইটারে জানিয়েছেন যে সমস্ত ভারতীয় ইউক্রেনে আটকে আছেন তাদের অবিলম্বে নিরাপদ নিষ্কাসনেরে পথ দিতে হবে। রাশিয়া এবং ইউক্রেনের রাষ্টদূতের কাছে সেই মর্মেই বার্তা দেওয়া হয়েছে।