পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে জোরদার হামলা চালিয়েছে রাশিয়া সেনাবাহিনী। খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ জানিয়েছেন, সেখানে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়ার সেনা। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভের ঘটনাকে নির্মম হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের অসামরিক নাগরিক নিহতের খবর স্বীকার করা হয়নি।
খারকিভের পাশাপাশি লুহানস্কেও তীব্র লড়াই চলছে।আরও পড়ুন:
সেখানকার গভর্নর সেরহিই হাইদাই জানিয়েছেন, সেভেরোদনেৎস্কের একটি অংশ রাশিয়া দখল করে নিলেও এখনও আজত রাসায়নিক কারখানার দখল রেখেছে ইউক্রেনের সেনা। সেখানে প্রবল লড়াই চলছে। কারখানার ভিতর আটকে আছেন অন্তত ৩০০ অসামরিক মানুষ। সেভেরোদনেৎস্কের তোশকিভকা নামের একটি গ্রামের দখলও নিয়েছে রাশিয়া।
আরও পড়ুন:
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনার দাবি, ইউক্রেনের অন্তত ১৫০০ অসামরিক নাগরিককে একাধিক কারাগারে বন্দি করে রেখেছে রাশিয়া। বন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। এদিকে, রুশ সমর্থিত নেতারা আগামী কয়েকমাসের মধ্যে খারকিভের এলাকাগুলিতে গণভোট আয়োজনের কথা জানিয়েছেন। গণভোটের মাধ্যমেই রাশিয়ার অন্তর্ভুক্ত হবে ওই এলাকাগুলি। তবে এ ব্যাপারে কিছু বলেনি ইউক্রেন।