পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের কাছে পালটা হামলায় পিছু হটেছে রুশ বাহিনী। শহরের উত্তর ও উত্তর-পূর্বে রুশ বাহিনীর কাছ থেকে কয়েকটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেছেন। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনীয় বাহিনীর পালটা হামলায় রুশ বাহিনীর পিছু হটা যুদ্ধের গতিবেগ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে অগ্রগামী রুশ বাহিনীর অবস্থান খানিক বদলে যাবে।
জানা গিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তরে গত কয়েক দিনে চারটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর সাফল্য দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীকে ক্রমে পিছু হটিয়ে দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে শহরটিতে অবিরাম বোমাবর্ষণ করা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, ‘আমি জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যাতে অতিমাত্রায় আবেগ ছড়ানো না হয়। আমাদের অতিমাত্রায় নৈতিক চাপ দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না।’ এ দিকে ওয়াশিংটনে শীর্ষ মার্কিন গোয়েrদা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষই তেমন আর অগ্রসর হতে পারছে না। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস বলেছেন, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে আরও যুদ্ধ হতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, খারকিভ নতুন ধাপের ইঙ্গিত হতে পারে, ইউক্রেনীয় বাহিনী এখন পালটা হামলা চালাতে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ব্যাপক হামলা চালিয়েও সেখানে সাফল্য পায়নি। ইউক্রেনে হামলা শুরুর পরই খারকিভের উপকণ্ঠ দখল করে নেয় রুশ বাহিনী। এখন তাদের পিছু হটিয়ে দেওয়ার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী পেছনের সরবরাহ লাইনে আঘাত হানতে যাচ্ছে।খারকিভে রাশিয়াকে ব্যাকফুটে ঠেলার দাবি ইউক্রেন সেনার
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ মে ২০২২, ১৪:৫৯
আরও খবর
অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ চাই: মোদি সরকারের কাছে ৫ দফা দাবি রাহুল গান্ধির
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ
মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর